প্রকাশ :: ... | ... | ...

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন: র‍্যালী ও আলোচনা সভায় স্বাস্থ্যসচেতনতার বার্তা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় লামা হাসপাতালের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালী বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম। র‍্যালীতে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন। র‍্যালী শেষে লামা হাসপাতালের ডাঃ উইলিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ, শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম খাদ্যের বিকল্প নেই। তাই জাতীয় পুষ্টি সপ্তাহের এই আয়োজন সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে উঠবে।