প্রকাশ :: ... | ... | ...

রুমা সফরে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং, থাকছে একাধিক কর্মসূচি


সংযুক্ত ছবি

রুমা সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং | ছবি: গিরিকন্ঠ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) রুমা উপজেলা সফরে যাচ্ছেন। সফরকালে তিনি রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, বিএনপির সংবর্ধনা সভায় যোগদান এবং জেলা পরিষদের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টায় সরকারি গাড়িযোগে বান্দরবান সদর থেকে রুমা উপজেলার উদ্দেশ্যে রওনা দেবেন চেয়ারম্যান মাম্যাচিং। সকাল ১০টায় তিনি রুমা উপজেলা পরিষদ ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এরপর সকাল সাড়ে ১০টায় রুমা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেবেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন চেয়ারম্যান মাম্যাচিং। পরে বিকেল ৪টায় রুমা উপজেলা থেকে বান্দরবান সদরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বিকেল সাড়ে ৬টার দিকে তার বান্দরবান সদরে পৌঁছানোর কথা রয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সচিবের স্বাক্ষরিত সফরসূচিতে সফরকালে পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে থাকার কথা জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, বিএনপি নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।