গতকাল (২৫ এপ্রিল) বান্দরবান শহরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান প্রেসক্লাব এর সামনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, জাতিসংঘ স্থায়ী ফোরাম-এর ২৫তম অধিবেশনে অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা সেনাবাহিনী ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছেন, যা তারা নিন্দনীয় বলে উল্লেখ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী মো. মজিবর রহমান। এসময় বক্তারা পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সহাবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি বিভিন্ন দাবি তুলে ধরেন।