প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানের বালাঘাটায় ভোর রাতে বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই ব্যক্তি আটক


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকায় ভোর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ। ১৬ আগস্ট ভোর আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে পরিচালিত এই অভিযানে আটককৃতদের একজন স্থানীয় ৯ নং ওয়ার্ড যুবদলের নেতা মো. সাগর এবং অপরজন মো. পারভেজ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে এবং দেহ তল্লাশি চালিয়ে অবৈধ ইয়াবা উদ্ধার করে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে এবং আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই চালানের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।