প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে পড়ে নিহত ২, আহত ৫


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দুতে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, এই দুর্ঘটনায় হতাহত সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় এবং বিস্তারিত কারণ জানা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।