প্রকাশ :: ... | ... | ...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার, জড়িতদের ধরতে অভিযান চলছে


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত তিন শ্রমিককে যৌথ অভিযানে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, গত রাতে আনুমানিক ৩টার দিকে বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টুর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে দুর্বৃত্তরা ওই তিন শ্রমিককে তুলে নিয়ে যায়। অপহৃতরা হলেন—এনামুল হক (১৮), মোহাম্মদ হাসান (২০) এবং নুরুল ইসলাম (১৯)। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আজ (২২ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬টার দিকে পশ্চিম করলিয়া মুরা সড়ক এলাকা থেকে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই এই উদ্ধার সম্ভব হয়েছে। স্থানীয়দের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর চাপের মুখে অপহরণকারীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধারের পর দেখা যায়, তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে অপহরণের সময় কিংবা পরে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনারুল ইসলাম জানিয়েছেন, অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।