প্রকাশ :: ... | ... | ...

আত্মসমর্পণে কারাগারে আওয়ামী লীগ নেতা ফারুক


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকন্ঠ

বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ ও জামিন আবেদন করেন ফারুক। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় প্রভাব বিস্তার করে নানা অভিযোগের জন্ম দেন ফারুক। নাম প্রকাশে অনিচ্ছুক ৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা জানান, “আওয়ামী লীগ শাসনামলে সাধারণ মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় ছিলেন না।” স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ছিল। তবে এতদিন তিনি প্রকাশ্যে না থাকলেও সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করতে এলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সব অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।