প্রকাশ :: ... | ... | ...

বান্দরবান বাসস্টেশন-কাশেমপাড়ায় সড়কের অর্ধেক কাজ অসম্পূর্ণ, চরম দুর্ভোগে এলাকাবাসী।


সংযুক্ত ছবি

বান্দরবান বাসস্টেশন, কাশেমপাড়া ও ৯ নম্বর ওয়ার্ড এলাকার অসমাপ্ত সড়ক উন্নয়নকাজের কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। | ছবি: গিরিকন্ঠ

বান্দরবান পৌরসভার বাসস্টেশন, কাশেমপাড়া ও ৯ নম্বর ওয়ার্ড এলাকার সড়ক উন্নয়নকাজের প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হলেও বাকি অংশের কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি। অসম্পূর্ণ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, সড়ক উন্নয়নকাজের অর্ধেক সম্পন্ন হলেও বাকি অংশের কাজ শেষ না হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অসমাপ্ত সড়ক উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার জন্য বান্দরবান পৌরসভার সম্মানিত প্রশাসকের সুদৃষ্টি ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত বাকি কাজ শেষ করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এবং নিরাপদ চলাচল নিশ্চিত হবে।