বান্দরবানে পর্যটকদের সেবা প্রদানকারী বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের জন্য একটি আধুনিক মানের ভবন, গাইড ওয়াল এবং চালকদের বিশ্রামাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৪৫ লাখ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় তিনি পর্যটন খাতে সমিতির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সমিতির নেতারা জানান, নতুন ভবন চালু হলে মালিক ও শ্রমিকরা একসাথে কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং এটি পর্যটকদের জন্যও একটি আকর্ষণীয় স্থানে পরিণত হবে।