প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা সাদেক গ্রেফতার


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বান্দরবান সদরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাদেক হোসেন চৌধুরীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে জেলা পুলিশ সুপার ও সদর থানার ওসির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।