প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: মানবিকতায় বাংলাদেশ সেনাবাহিনী


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে এবং স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় বিভিন্ন মন্দির এবং আর্থিক সহায়তার প্রয়োজন এমন ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার, বেলা ১২০০ ঘটিকায় বান্দরবান সেনা জোনের আয়োজনে এক বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জোন কমান্ডারের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ির সাব-জোন কমান্ডার, মেজর সৈয়দ রবিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের ক্যাপ্টেন নাতিক শেখ তাকি। অনুষ্ঠানে বান্দরবান এলাকার বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন সকলে আনন্দঘন পরিবেশে এবং সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে, এলাকার আর্থিকভাবে অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী ব্যক্তিদের মাঝেও এই অনুদান বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়নে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোন স্থানীয় জনগণের সুখে-দুঃখে পাশে থাকা, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা প্রদান এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতি সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হয়। একই সঙ্গে, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক স্থিতিশীলতা এবং সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের সুসম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকার এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।