| ছবি: গিরিকণ্ঠ
বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৩টায় বান্দরবানের হোটেল ডি মোর -এ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাচিং প্রু জেরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা। সভায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী দিনের করণীয় ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এই মতবিনিময় সভায় বান্দরবান জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।