প্রকাশ :: ... | ... | ...

হোটেল-মোটেল পূর্ণ থাকায় পোস্ট অফিসের বারান্দায় রাত কাটাচ্ছেন দর্শনার্থীরা


সংযুক্ত ছবি

পূজার ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়! হোটেল-মোটেল পূর্ণ থাকায় স্থান না পেয়ে পোস্ট অফিসের বারান্দায় রাত কাটাচ্ছেন দর্শনার্থীরা। | ছবি: গিরিকণ্ঠv

শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে রূপসী বান্দরবানে নেমেছে পর্যটকদের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ছুটে এলেও আবাসন সংকটে পড়ে চরম দুর্ভোগে পোহাচ্ছেন তারা। শহরের সরকারি-বেসরকারি সকল হোটেল, মোটেল ও রিসোর্ট কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে আসা পর্যটকেরা কোনো রুম পাচ্ছেন না। সরেজমিনে বান্দরবান পোস্ট অফিস এলাকায় গেলে এই দুর্ভোগের চিত্র স্পষ্টভাবে চোখে পড়ে। থাকার মতো কোনো জায়গা বা ঠিকানা না পেয়ে শত শত পর্যটক নিরুপায় হয়ে পোস্ট অফিসের নিচে, বারান্দায় এবং খোলা আকাশের নিচে চাদর বা বিছানা পেতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগী পর্যটকেরা জানান, হোটেল না পেয়ে পরিবার-পরিজন নিয়ে এভাবে খোলা জায়গায় রাত কাটানো অত্যন্ত কষ্টদায়ক। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি পর্যটকের সমাগম হওয়ায় এই সাময়িক আবাসন সংকট তৈরি হয়েছে।