প্রকাশ :: ... | ... | ...

পর্যটকদের নিরাপত্তা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে': বান্দরবানের পুলিশ সুপার


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ​সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। সভায় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ​সভায় পুলিশ সুপার বলেন, বান্দরবান জেলার ৭টি থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ মাঠ পর্যায়ের সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। ​তিনি আরও জোর দিয়ে বলেন, স্থানীয় জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে জনগণের যেকোনো সমস্যায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়। পাশাপাশি বান্দরবানে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও শুভেচ্ছা বিনিময় করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি। ​উক্ত অপরাধ পর্যালোচনা সভায় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।