| ছবি: গিরিকণ্ঠ
বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার (১৯ এপ্রিল ২০২৬) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সভায় পুলিশ সুপার বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ এবং এ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান। তিনি সরকারের এই উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, টিকাদান কর্মসূচির সফলতা নির্ভর করে সম্মিলিত প্রচেষ্টার ওপর। এ জন্য প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গুজব ও বিভ্রান্তি এড়িয়ে সঠিক তথ্যের ভিত্তিতে সচেতন হওয়ার পরামর্শ দেন। পুলিশ সুপার আশ্বস্ত করেন, জেলা পুলিশের পক্ষ থেকে টিকাদান কার্যক্রম সফল করতে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।