প্রকাশ :: ... | ... | ...

মৌলভীকাটার লেবু বাগানে বিজিবির অভিযান, ১ লাখ ইয়াবা জব্দ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

নাইক্ষ্যংছড়িসীমান্তবর্তী দক্ষিণ মৌলভীকাটা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন প্রায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গত ২২ মে ২০২৬ রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুন ক্ষেতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে মোট ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ব্যাগে ৯৮ হাজার ৯৭০ পিস এবং সবুজ রঙের ব্যাগে ৯৭০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে বলেও জানানো হয়। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।