বান্দরবান, ০৭ মে ২০২৬: বান্দরবান পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। বৃহস্পতিবার তিনি পুলিশ সুপারের কার্যালয়, বান্দরবানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিদায়ী পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের নিকট থেকে বান্দরবান পার্বত্য জেলার দায়িত্বভার গ্রহণ করেন মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।