প্রকাশ :: ... | ... | ...

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির ফ্রি চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ


সংযুক্ত ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উদ্যোগে নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও বৃক্ষচারা বিতরণ করা হয়

নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নর বাহিরমাঠ সীমান্ত এলাকায় ৫ শতাধিক সেবাবঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ, শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং বৃক্ষচারা বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে দুর্গম সীমান্তবর্তী এই এলাকায় মানবিক সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষ করে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় বিজিবির ব্যবস্থাপনায় লেবুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রায় ৩০০ জন দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়া লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়র ১০১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ এবং পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. ফয়েজুল করিম। তিনি সীমান্ত এলাকার জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান। একই সঙ্গে গরিব, অসহায় ও দুস্থ জনসাধারণ, শিক্ষার্থী এবং উপস্থিত সর্বমোট প্রায় ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়।