প্রকাশ :: ... | ... | ...

জাতীয়করণ হচ্ছে বান্দরবানের তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়!


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে এবং সহকর্মী শিক্ষকদের বেতন জোগাতে ছুটির দিনগুলোতে নিজেই পর্যটকদের নৌকা চালাতেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই অনন্য সংগ্রামের গল্পটি নজর কাড়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিষয়টি জানার পরপরই আজ (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলাকালেই স্কুলটি দ্রুত জাতীয়করণের বিশেষ নির্দেশনা পাঠান প্রধানমন্ত্রী। সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঐতিহাসিক ও আনন্দদায়ক সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানান। ২০২০ সালে প্রতিষ্ঠিত ৫৬ জন শিক্ষার্থীর এই তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ার মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে এক দীর্ঘ সংকটের। স্যালুট প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনকে, যাঁর ত্যাগ আজ পাহাড়ের বুকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো!