| ছবি: গিরিকন্ঠ
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) ২৩ দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত প্রতিষ্ঠানটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর শতভাগ মালিকানাধীন একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১৯৬৮ সালে উৎপাদন শুরু করা ইস্টার্ন রিফাইনারি বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ করে আসছে। জানা গেছে, কারিগরি রক্ষণাবেক্ষণ ও অভ্যন্তরীণ কিছু কাজের কারণে গত ২৩ দিন ধরে শোধনাগারটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। তবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আজ থেকে পুনরায় উৎপাদন চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ইআরএলের উৎপাদন পুনরায় শুরু হওয়ায় দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে এবং তেল পরিশোধন কার্যক্রম স্বাভাবিক থাকবে।