প্রকাশ :: ... | ... | ...

সেপ্টেম্বর-অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী। দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল ও জনপ্রতিনিধিত্বমূলক করতে যথাসময়ে এই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস থেকে ধাপে ধাপে এই নির্বাচন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে সম্পূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য উপায়ে এই স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।