প্রকাশ :: ... | ... | ...

দুর্গাপূজায় টানা ৯ দিনের ছুটি পাচ্ছে স্কুলের শিক্ষার্থীরা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি পাচ্ছে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। এদিকে দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন বিদ্যালয় বন্ধ থাকবে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর (রোববার) থেকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।