| ছবি: গিরিকণ্ঠ
সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেছেন, সরকারি রাজস্ব বৃদ্ধি এবং বেদখল জমি পুনরুদ্ধারই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় চা বাগান ব্যবস্থাপনা এবং ‘গুচ্ছগ্রাম প্রকল্প-৩’-এর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, সারাদেশে ১৬৬টি চা বাগানের মোট ২ লাখ ৮২ হাজার ৩৪৬ একর জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। চা চাষযোগ্য, অনুপযোগী ও অব্যবহৃত জমির পৃথক তথ্য দ্রুত সংগ্রহের নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, গত ১৩ বছরে যেসব চা বাগান থেকে সরকার কোনো রাজস্ব পায়নি, তা খতিয়ে দেখা হবে। যারা অবৈধভাবে সরকারি জমি ব্যবহার করে রাজস্ব পরিশোধ করেনি, তাদের চিহ্নিত করে দ্রুত আদায়ের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। সরকারি জমি অবৈধ দখলের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনোভাব