প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল শনিবার


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান জেলা স্টেডিয়ামে আগামীকাল শনিবার বিকাল ২টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬ এর ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আয়োজনে এবং বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বান্দরবান অনূর্ধ্ব-১৭ ফুটবল দল এবং চট্টগ্রাম অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। গত ৫ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। গ্রুপপর্ব ও সেমিফাইনাল শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে দুই দল। নিজেদের মাঠে খেলায় জয়ের ব্যাপারে আশাবাদী বান্দরবান দলের কোচ ও দলনেতা। অন্যদিকে চট্টগ্রাম দলও ট্রফি নিজেদের ঘরে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব জাবেদ রেজা। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম জানান, এ ধরনের জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট বান্দরবানের ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টটি আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।