প্রকাশ :: ... | ... | ...

অনূর্ধ্ব-১৭ ফুটবল: চট্টগ্রামের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন বান্দরবান


সংযুক্ত ছবি

বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার ম্যাচ শেষে বান্দরবান স্টেডিয়াম মাঠে বান্দরবান ও চট্টগ্রাম দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের একসঙ্গে তোলা দলীয় ছবি। | ছবি: গিরিকণ্ঠ

কর্ণফুলী অঞ্চলের অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে বান্দরবান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম দলের সঙ্গে ১–১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে স্বাগতিকরা। ম্যাচে বান্দরবানের পক্ষে সমতাসূচক গোলটি করেন প্রানসার একাদশের খেলোয়াড় সাই ম্রো। অন্যদিকে চট্টগ্রামের হয়ে একমাত্র গোলটি করেন আশরাফ। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাই ম্রো। এদিকে বিকেলে একই গ্রুপের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা দল। এই ম্যাচের ফলাফল গ্রুপের চূড়ান্ত অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।