| ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির দীঘিনালা সরকারি খাদ্য গুদামের চালবোঝাই একটি ট্রাক আজ সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে চেঙ্গী ব্রিজ সংলগ্ন এলাকায় খাদে পড়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ট্রাকটি খাদ্য গুদাম থেকে চাল নিয়ে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার ফলে ট্রাকটির ব্যাপক ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।