কাপ্তাই উপজেলার সীতাঘাটে অবস্থিত শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির-এ আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান। মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্বামী জ্যোর্তিময়ানন্দ পুরী মহারাজ জানান, প্রথমবারের মতো ২০৩২ সালে এখানে মাসব্যাপী ঋষি কুম্ভমেলা অনুষ্ঠিত হবে। শিব চতুর্দশী থেকে শুরু হয়ে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এর পূর্ণাহুতি হবে। এ উপলক্ষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্দিরের নাটঘরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ। এতে স্থানীয় মঠ-মন্দিরের প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন। সভায় মহাবারুণী স্নান ও ভবিষ্যৎ কুম্ভমেলা সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।