প্রকাশ :: ... | ... | ...

বানভাসি মানুষের সাহায্যে সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত’— আলীকদমে ত্রাণ বিতরণকালে মনসুর আলম।


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের আলীকদম উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মনসুর আলম। তিনি রূপমুহুরী রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। বন্যার্তদের কষ্টের কথা চিন্তা করে তিনি উপজেলার বিভিন্ন দুর্গত এলাকার (৭৫০জন) পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে চাউল, ডাল, তেল, আলু পেঁয়াজ সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সম্বলিত ত্রাণ সহায়তা বিতরণ করেন। শুক্রবার ১৭ জুলাই ৩নং নয়াপাড়া ইউনিয়নস্থ রুপমুহুরী রিসোর্ট প্রাঙ্গণে ও আলীকদম বাসটার্মিনাল পর্যটন অফিস কার্যালয়ে ব্যক্তিগত ভাবে উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ত্রাণ বিতরণ কালে মনসুর আলম বলেন, "ভয়াবহ বন্যায় আলীকদম উপজেলার সাধারণ মানুষ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এই কঠিন সময়ে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে আমি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন, নয়াপাড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ, টুরিস্ট গাইড, মোটরবাইক চালক ও টমটম চালক, পাহাড়ধস দিনমজুর অসহায় পাশে থাকার চেষ্টা করছি মাত্র। সাথে বলবো সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত এই মুহূর্তে বানভাসি মানুষের সাহায্যে এগিয়ে আসা। স্থানীয় বাসিন্দারা জানান, সংকটের এই সময়ে ত্রাণ সহায়তা পাওয়ায় তাদের অনেক উপকার হয়েছে। তারা মনসুর আলমের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদুল আলম। ৩নং নয়াপাড়া ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, দুর্যোগের এই সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে রুপমুহুরী রিসোর্টের স্বত্বাধিকারী মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।