প্রকাশ :: ... | ... | ...

আলীকদমে ২ পিস ইয়াবাসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ পিস ইয়াবাসহ মো. হোসেন (২৮) ও মো. সোহেল (২৮) নামের দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম। ৩ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার ১নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পানবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। স্থানীয় যুবসমাজের মাধ্যমে ইয়াবা সেবনের খবর পেয়ে আলীকদম থানার নিয়মিত টহল টিম (মোবাইল-৬) ও পুলিশ ফোর্সকে সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও মো. মনজুর আলম। এ সময় ২ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয় মো. হোসেন ও মো. সোহেলকে। পরবর্তীতে থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে তারা নিজেরা ইয়াবা সেবন করেছেন মর্মে দোষ স্বীকার করেন। অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৭ ধারা অনুযায়ী তাদের দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাদের হেফাজতে থাকা ২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রশাসন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— আলীকদম সদর ইউনিয়নের পানবাজার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. হোসেন এবং অপরজনের পিতা মো. হোসেন (সোহেলের পিতা)।