প্রকাশ :: ... | ... | ...

আলীকদমে পারিবারিক কলহের জেরে এক যুবকের মৃত্যু


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আরাফাত মিয়া নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক এক টার দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেঠান সর্দার পাড়ায় ভিকটিমের নিজ বসতঘরে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আরাফাত মিয়ার পরিবারে অভ্যন্তরীণ কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে পারিবারিক মনোমালিন্য চরম আকার ধারণ করলে ক্ষোভে ও অভিমানে তিনি নিজ ঘরে বিষপান করেন বলে জানা যায়, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থা পর্যবেক্ষন করে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে তাকে আত্মীয় স্বজন মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাত মিয়াকে ওয়ার্ড নং-১৬, বেড নং-এম এক্স-১০, রেজি নং-২৮৫৭৭৯ মূলে ভর্তি করা হয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ২৩ তারিখ রাত ১ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ হিসেবে কর্তব্যরত ডাক্তার PARAQUAT POISONING মর্মে উল্লেখ করেন। ভিকটিমের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় আলীকদম থানা পুলিশ।